নোরা ফাতেহি – গ্ল্যামার আর ট্যালেন্টের এক অনন্য মিশ্রণ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম
নোরা ফতেহি নামটা এখন বলিউডের গ্ল্যামার ও ডান্স দুনিয়ায় এক চেনা নাম। কানাডার মেয়ে হয়েও তিনি মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন কঠিন পরিশ্রম আর অসাধারণ প্রতিভা দিয়ে। ডান্স ফ্লোরে নোরা মানেই আলাদা এনার্জি। তাঁর ‘দিলবর’, ‘সাকি সাকি’, ‘গারমি’র মতো গানের স্টেপস রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। শুধু নাচ নয়, অভিনয়েও নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি




