রিয়াদে অনুষ্ঠিত প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে চাঁদপুর সুলতানসের ধারাবাহিক জয়
খেলায় অংশ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস বরিশাল বাদশাসকে ৬৬ রানে হারিয়ে জয়লাভ করে ।
২৭ সেপ্টেম্বর শনিবার প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলায় চাঁদপুর সুলতানস টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে। রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে চাঁদপুর সুলতানস বরিশাল বাদশাসকে ৬৬ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে চাঁদপুর সুলতানস।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর সুলতানস ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল বাদশাস ২২১ রানের লক্ষ্য পেতে ব্যাটিং শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত ১৫৪ রানে অল আউট হয়ে হারে।
চলতি ম্যাচে চাঁদপুর সুলতানসের আইকনিক ক্রিকেটার তৈমুর মির্জা দারুণ পারফরম্যান্স করে টানা দ্বিতীয়বার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
চাঁদপুর সুলতানস ২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে সিজন শুরু করেছিল। টানা দ্বিতীয় জয়ের পর দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। চাঁদপুর সুলতানসের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, ফখরুল ইসলাম বিলাস, মাসুদ রানা, এবং মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিসহ প্রবাসে বসবাসরত বিপুল সংখ্যক দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন।
চাঁদপুর সুলতানসের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়, যেখানে তারা খেলবে নারায়ণগঞ্জ লায়ন্সের সঙ্গে। আয়োজকরা সকলকে মাঠে উপস্থিত হয়ে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
খেলার মিডিয়া সাপোর্ট হিসেবে কাজ করছে মোহনা টেলিভিশন, এনটিভি, দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া, প্রবাস মেলা এবং খেলার সহযোগিতায় আছে রাসেল ট্রাভেলস, রিয়াদ লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্স, জান্নাত রেস্টুরেন্ট, গাজী ট্রাভেলস।













