শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রিয়াদে বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সৌদি আরব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫০ পিএম
রিয়াদে বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা

সৌদি আরবের রিয়াদে বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন।

সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশগ্রহণের লক্ষ্যে রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে টিমের সভাপতি শরীফ হোসেন খান সবাইকে শুভেচ্ছা জানান।

চাঁদপুর সুলতানসের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং তথ্য ও প্রচার সম্পাদক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা তাজুল ইসলাম গাজী এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, উপদেষ্টা মোস্তফা মুন্সী, আলমগীর হোসেন আলম, মো. মাসুদ মিজি, খোরশেদ গাজী, ইউনুস মিজি, মো. সেলিম, মো. জাকির হোসেন, সোহেল আলম হাজীসহ চাঁদপুর সুলতানসের ক্রিকেটার, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিরা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে চাঁদপুর সুলতানস বনাম কুমিল্লা স্টারের ম্যাচ, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় চাঁদপুর সুলতানস বনাম বরিশাল বাদশা এবং ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্সের খেলা অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে রাজধানী রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে। প্রবাসী চাঁদপুরবাসীদের খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়।

চাঁদপুর সুলতানসের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ, প্রবাস মেলা, চাঁদপুর ট্রিবিউন, আরটিভি ও বিজয় টিভি।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক