শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনায় গোলাপগঞ্জ এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মোমিন, সম্পাদক খোকন, সাংগঠনিক তাজুল

ছাদিয়ান আহমদ, স্পেন প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৮ পিএম
বার্সেলোনায় গোলাপগঞ্জ এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মোমিন, সম্পাদক খোকন, সাংগঠনিক তাজুল

সভাপতি আব্দুল মোমিন (বামে), সাধারণ সম্পাদক খোকন উদ্দীন (মাঝে), সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ডানে)।

স্পেনের বার্সেলোনায় বসবারত গোলাপগঞ্জ উপজেলাবাসীর বৃহৎ সংগঠন গোলাপগঞ্জ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত দুই বছর মেয়াদি ২০২৫-২০২৭ সালের এই কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক খোকন উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমদ দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জের প্রবীণ মুরব্বি আনা মিয়া। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন আকরামুল ইসলাম। সর্বসম্মতিক্রমে ৪০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন সভাপতি সাব্বির আহমদ দুলাল।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়। ছবি- ছাদিয়ান আহমদ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আলাল উদ্দিন, নজরুল ইসলাম, হাছানুল হক মান্না, পারভেজ আহমদ ও আবুল কালাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন লিমন আহমদ, জুয়েল আহমদ, জুয়েল আহমদ (গোলাপগঞ্জ পৌরসভা) ও ফরহাদ আহমদ (গোলাপগঞ্জ পৌরসভা)। সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের সঙ্গে সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাসির আহমদ, নাজিম উদ্দীন (মাইজভাগ ফুলবাড়ি), সাকেল আহমদ ও কামাল উদ্দীন। কোষাধ্যক্ষ সুমন আহমদের সঙ্গে সহ-কোষাধ্যক্ষ নাজিম উদ্দীন (গোলাপগঞ্জ পৌরসভা)। প্রচার সম্পাদক ছাদিয়ান আহমদ, সহ-প্রচার সম্পাদক নোমান আহমদ, দপ্তর সম্পাদক সাইফুজ্জামান সুমন, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (পৌরসভা)। ক্রীড়া সম্পাদক হয়েছেন লিমন, সহ-ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, আনিসুর রহমান ইমু ও হোসাইন আহমদ। ধর্ম বিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুন্না, সহ-সমাজকল্যাণ সম্পাদক লায়েক আহমদ। শিক্ষা সম্পাদক শুক্কুর আহমদ সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক খালেদ আহমদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাদিক আহমদ (আমুড়া ইউনিয়ন) এবং মানবাধিকার সম্পাদক শাহীন আহমদ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় নবনির্বাচিত কমিটি ঘোষণায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-ছাদিয়ান আহমদ।

কমিটির সদস্য হিসেবে আছেন সেলিম উদ্দীন, আলী আহমদ, আল-আমিন, আব্দুল্লাহ আল ইমন, নুরুল আমিন, হাছান আহমদ, এম এ মুহিত, মারুফ আহমদ, জিল্লোল হিমেল ও মিজানুর রহমান।

সভায় আব্দুল জব্বার, ছানু মিয়া, বাবুল আহমদ, সুহেল আহমদ, ওয়াজিজুর রহমান মুজিব, শুক্কুর আহমদ সেলিম, জুয়েল আহমদ, ফরহাদ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নতুন কমিটি আগামী দুই বছর প্রবাসী গোলাপগঞ্জবাসীদের কল্যাণে কাজ করবে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক