ফরেন অফিস কনসালটেশন-এফওসি
দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের
বাংলাদেশ ও তাজিকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় দুই দেশ। বাংলাদেশ তাজিক বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানায়।
এ সময় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, ভিসা সহজীকরণসহ একাধিক দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এছাড়া পারস্পরিক সুবিধাজনক সময়ে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দ্বিতীয় দফা ফরেন অফিস কনসালটেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












