শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চুক্তির বিরোধিতায় ইরানে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:০০ এম
চুক্তির বিরোধিতায় ইরানে ব্যাপক বিক্ষোভ

যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটন সমঝোতা চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে থাকার সময়ই এর বিরোধিতা করে ইরানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কট্টরপন্থিরা। শনিবারের এই বিক্ষোভে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধেও স্লোগান দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ রোববার এই চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথা গত শুক্রবারই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র এ কথা বললেও ইরানের পক্ষ থেকে চুক্তি সইয়ের সময় নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এ পরিস্থিতির মধ্যেই শনিবার ইরানের রাজধানী তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে কট্টরপন্থিরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। তেহরানে বিক্ষোভকারীরা সেন্ট্রাল স্কয়ারে জড়ো হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফের বিরুদ্ধে স্লোগান দেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কাতারের মালিকানাধীন আরব পত্রিকা আল-আরাবি আল-জাদিদ এক প্রতিবেদনে বিক্ষোভের এই খবর জানিয়েছে। ওদিকে, মাশহাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনেও মানুষজন বিক্ষোভ করে। সেখানেও আরাকচির বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যে কয়েক জায়গায় স্থানীয়ভাবে সংঘর্ষ হওয়ারও খবর এসেছে।

আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বিরোধিতায় বিক্ষোভে নামা কর্মী ও আইনপ্রণেতাদের বেশিরভাগই ইরানের রক্ষণশীল শিবিরের। তারা বিশেষ করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সেক্রেটারি সাঈদ জলিলির ঘনিষ্ঠ মহলের লোক। তাদের যুক্তি, সমঝোতা চুক্তিটি ইরানের স্বার্থের অনুকূল নয়। হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়েও তারা প্রশ্ন তুলেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি খুলে দিলে এই জলপথে তেহরানের প্রভাব খর্ব হবে বলে অভিযোগ তাদের।

ইরানে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আপোসের যারা বিরোধী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় যাদের আস্থা নেই, তাদের কাছ থেকে চুক্তির বিরোধিতাই সামনে নিয়ে এসেছে।

এই বিরোধিতার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জলদি চুক্তি সইয়ের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, চুক্তি রোববার সই হবে না। তবে এ বিষয়ে আগামী দিনগুলোতে আরও অগ্রগতির সম্ভাবনা তিনি নাকচ করেননি।

ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রস্তাবিত চুক্তির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তেহরান এখনও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশেষজ্ঞ-পর্যায় এবং উচ্চ-পর্যায়ে আলোচনা জারি রেখে খসড়া চুক্তির রাজনৈতিক, আইনি এবং কৌশলগত দিক পর্যালোচনা করে দেখছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক