বার্সেলোনায় নুমান বিন ছাবিত জামে মসজিদে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
১৭ আগস্ট রবিবার স্পেনের বার্সেলোনায় নুমান বিন ছাবিত জামে মসজিদে বাদ জোহর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দারুল কিরাত ফুলতলী মজিদিয়া ট্রাস্টের আয়োজনে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং নাজিম কারী হাসান আহমদ তালুকদার রাজার সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউরোপে বৈরী পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করে সমাবেশে বক্তব্য রাখেন ফুলতলী মজিদিয়া ট্রাস্টের সভাপতি গিয়াস উদ্দিন, প্রধান কারী মাওলানা মোক্তার আহমদ, ট্রাস্টের শিক্ষক মাহফুজুর রহমান, সাদিকুর রহমান।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তুতিউর রহমান, হারুন রশীদ, নজরুল ইসলাম রুনু, লিমন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় অভিভাবকদের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি করাসহ এই গ্রীষ্মকালীন ছুটিতে ফুলতলী মজিদিয়া ট্রাস্ট এর পক্ষ থেকে শিশু-কিশোরদের ইসলামী শিক্ষাদানের জন্য ফুলতলী মজিদিয়া ট্রাস্টের সনদপ্রাপ্ত শিক্ষক দ্বারা সহীহ পাঠদান করানো তারা উল্লেখ করেন।












