বায়ুদূষণ / ইউরোপে নিরাপদ ও বিশুদ্ধ বাতাস এখন বিরল, নতুন প্রতিবেদনে দূষণের ভয়াবহ চিত্র
২০২৫ সালের বিশ্ব বায়ু মান প্রতিবেদনে দেখা গেছে, ইউরোপে এখন মাত্র তিনটি দেশ—অ্যান্ডোরা, এস্তোনিয়া এবং আইসল্যান্ড—নিরাপদ বায়ুর মান বজায় রাখতে পারছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী বায়ুতে পিএম ২.৫ নামের ক্ষতিকর সূক্ষ্ম কণার মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের নিচে...