মিশরের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটবল মহারণ, ট্রফি জিতল “ব্লু লক”
সারা বিশ্বে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবল তারকা মোহাম্মদ সালাহর দেশ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন 'ইত্তেহাদ' আয়োজন করল এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট। প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন...