নেত্রকোনায় বাসের চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরজাহান, তার দুই মেয়ে স্মৃতি আক্তার ও ইতি এবং অটোরিকশাচালক...