ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ দেশের পথে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অরল্যান্ডোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাই হয়ে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এটি বাংলাদেশে পৌঁছানোর কথা...