পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষ / ব্রাজিল সমর্থক মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনার সমর্থককে
লক্ষ্মীপুরের সদর উপজেলায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক তরুণ আহত হয়েছেন। পতাকা টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বাগ্বিতণ্ডা পরে হাতাহাতিতে রূপ নেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের তুলাগাছতলা...