সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের অভিষেক ও পরিচিত সভা করা হয়েছে, মঙ্গলবার ( ২৭ জানুয়ারী ) রাতে রাজধানী মাদ্রিদের স্থানীয় গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ সভা হয়। সংগঠনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমেদ এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া , বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল কাইয়ুম মাসুক ,সাঈয়েদ মিয়া, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ,ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান ,সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আহমদ আসাদুর রাহমান সাদ ,হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া ,সাধারন সম্পাদক রুবেল রানা ,ক্বারী আব্দুর রউফ , মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ , উপদেষ্টা সহিদ ওয়াছির ,সিনিয়র সহ সভাপতি আল আমীন, সাংগঠনিক সম্পাদক সামছুর নুর, যুগ্ম সম্পাদক সবজল আহমদ সহ অন্য নেতারা।
বক্তারা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কমিউনিটির সবার সঙ্গে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় নতুন কার্যকরী কমিটির নেতারা সংগঠনের দলমতের ঊর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য প্ল্যাটফরম তৈরি, সংগঠনকে প্রবাসী বান্ধব ও মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোসহ নানা প্রত্যাশার কথা ব্যক্ত করেন।পরে আনুষ্ঠানিকভাবে ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।