সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজ শনিবার (২৪ জানুয়ারি) জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন একথা বলেন, তিনি আরও বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইবিলিটি ফিটনেস স্বাপেক্ষ সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড,
দেশে বা দেশের বাইরে যেকোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই সাকিবকে দলে ডাকতে পারেন নির্বাচকরা। দেশে ফেরার ব্যাপারে তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব আল হাসান। সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি।