হযরত চাঁদপুর শাহরাস্তি বোগদাদী (র:) এর ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব চাঁদপুর শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান শীষ হায়দার চৌধুরী এনডিসি।
২২ জানুয়ারি বৃহস্পতিবার তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠ সৌদি আরব প্রতিনিধি হৃদয়।
শুভেচ্ছা বিনিময় শেষে রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় তার লেখা স্মৃতি সমাহার বইটি সচিবের হাতে তুলে দেন ।
এঢ়াড়াও তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি , শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।