বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে। সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথচলা আর কর্মময় জীবনের ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
শুক্তবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, গুলশান-২ এ এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’র উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারে আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় সংগঠনটির সভাপতি মারুফা রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আদনান আজাদ, সহ-সভাপতি জুলফিকার হোসাইন সোহাগ ও ফেরদৌস মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম ও গোলাম রাব্বী সোহাগ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক রামিম হাসান, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, প্রকাশনা সম্পাদক টিনা খানম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নাট্যবিষয়ক সম্পাদক বিভান বাদল, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ এবং আইনবিষয়ক সম্পাদক নিশাদ তামান্না জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।