আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে যৌথ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “বুধবার বিকেল সাড়ে ৪টায় ঘোষিত ১১ দলের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।” তবে সংবাদ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি।