স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন প্রবাসী কল্যাণ সমিতির শীতকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সরকারি ছুটির দিন প্রবাসী কল্যাণ সমিতির দায়িত্বশীলরা তাদের পরিবারকে সাথে নিয়ে একত্রিতভাবে মাদ্রিদের অদূরে বরফের রাজ্য নাভাছেররাদায় যান।
সকাল ১১ টায় এমবাখাদুর পয়েন্ট থেকে একটি বাস ও কয়েকটি প্রাইভেট গাড়ি নিয়ে রওয়ানা দেন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা। নিরিবিলি প্রকৃতিতে আকর্ষণীয় একটি দারুণ জায়গা। এখানে হাইকিং ট্রেইল এবং পাহাড়ের চমৎকার দৃশ্য উপভোগ করা যায়।
বনভোজনের স্পটটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল সারাদিন।সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। বনভোজনের ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল কাইয়ুম মাসুক ,আমিনুর রশিদ রাজু, সাইফুল মুন্সি ইকবাল , আলামীন শেখ, জানে আলম, সেলিম আহমদ ,ইকবাল আহমদ , নাহিদ ভুইয়া ,সাঈদ আনোয়ার, ইয়াছিন শিকদার ,রাসেল পোদ্দার ,আক্তার হোসেন প্রমুখ।
দিন শেষে সমিতির সভাপতি আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান উপস্থিত অতিথি, সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।