সেবা ইউমেন ফাউন্ডেশন এবং লায়ন্স এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী মোহাম্মাদপুরের টাউন হল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি ছিলেন তানিয়া শারমিন। সহসভাপতি ছিলেন আফলাতুন্নাহার, জেনারেল সেক্রেটারী হালিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক নাজনিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স এর গভর্ণর গোলাম ফারুক এবং বিশেষ অতিথি সেন্ট জোসেফ স্কুলের অধ্যাক্ষ ব্রাদার চন্দন গোমেজ। ঢাকা শহরর আনাচে কানাচে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে আসেন মেডিকেল ক্যাম্পে ফ্রি স্বাস্থ্য সেবা নিতে। ৯ জন স্বনামধন্য ডাক্তার দিনব্যাপী অসংখ্য সাধারণ মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা দেন। দু:স্থ, অসহায়, শিশু থেকে যুবক, বৃদ্ধ কেউ বাদ যায়নি ।
ফ্রি সেবা নিতে আসা সাধারণ মানুষ জানান, তারা ফ্রি স্বাস্থ্য সেবা পেয়ে অনেক খুশি। অনুষ্ঠানে আসা অতিথিরা সেবা ইউমেন ফাউন্ডেশন এবং লায়ন্স এর উদ্যোগের ভূসয়ী প্রশংসা করেন। আগামীতে আরও বড় পরিসরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প চালু করার আশা ব্যক্ত করেন আয়োজকরা।