বাংলাদেশের জনপ্রিয় তারকাদের ফেসবুক পেজে হঠাৎ করেই প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল ও আরশ খানসহ একাধিক তারকার পেজে এই অবস্থা লক্ষ্য করা গেছে। এতে ভক্ত ও নেটিজেনদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট তারকারা নিশ্চিত করেছেন, পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট চালু রয়েছে। অর্থাৎ, কোনো হ্যাক বা সাসপেন্ডের ঘটনা ঘটেনি।
ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি নতুন ধরনের ‘নীরব প্রচারণা’ বা মিনিমালিস্ট স্টাইলের অংশ। বড় ঘোষণা, নতুন প্রজেক্ট বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের আগে তারা ইচ্ছাকৃতভাবে প্রোফাইল ব্ল্যাঙ্ক রাখেন, যাতে দর্শকের কৌতূহল বেড়ে যায়।
এছাড়া, কিছু তারকা সাময়িক মানসিক চাপ বা সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের কারণে দূরত্ব রাখতে প্রোফাইল পিকচার সরিয়ে রাখেন। কেউ কেউ হ্যাকার গ্রুপ থেকে ব্ল্যাকমেইল এড়াতে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেন।