আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যমতে, সারাদেশের ৩০০ আসনে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে।
ইসি জানায়, এবারের নির্বাচনে ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়, যা দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।
বিভাগভিত্তিক বৈধ প্রার্থীর সংখ্যা
- ঢাকা অঞ্চল: বৈধ ৩০৯, বাতিল ১৩৩
- চট্টগ্রাম অঞ্চল: বৈধ ১৩৮, বাতিল ৫৬
- রাজশাহী অঞ্চল: বৈধ ১৮৫, বাতিল ৭৪
- খুলনা অঞ্চল: বৈধ ১৯৬, বাতিল ৭৯
- বরিশাল অঞ্চল: বৈধ ১৩১, বাতিল ৩১
- সিলেট অঞ্চল: বৈধ ১১০, বাতিল ৩৬
- ময়মনসিংহ অঞ্চল: বৈধ ১৯৯, বাতিল ১১২
- কুমিল্লা অঞ্চল: বৈধ ২৫৯, বাতিল ৯৭
- রংপুর অঞ্চল: বৈধ ২১৯, বাতিল ৫৯
- ফরিদপুর অঞ্চল: বৈধ ৯৬, বাতিল ৪৬
ইসির প্রকাশিত তথ্যে আরও জানা গেছে, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রাথমিক তালিকার ওপর কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা যাবে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।