ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী **বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
হাইকমিশনে উপস্থিত শোক বইয়ে রাজনাথ সিং তার সাক্ষর রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
এর আগে, বুধবার ঢাকায় খালেদা জিয়ার মৃত্যুর খবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। এছাড়া জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তাও তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
হাইকমিশনে রাজনাথ সিং-এর এই শ্রদ্ধা প্রদর্শনকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।