দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার আগেই অনেক নেতা-কর্মী চলে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে দেখা যায়, বিশ্বরোড থেকে পায়ে হেঁটে বাড্ডা রামপুরার দিকে যাচ্ছেন অনেকে। তারা জানান, পরে যানজট সৃষ্টি হবে, তাই আগেভাগে পৌঁছানোই ভালো।
তাঁরেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে বাসে রওনা হন। বাসের সামনে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন। কিছু সময়ের মধ্যে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছাবেন।
এর আগে পৌনে ১২টার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের লাইভে দেখা যায়, তিনি বিমানবন্দরের দরজা দিয়ে বের হয়ে খোলা অংশে দাঁড়িয়ে মাটিতে হাত দিয়ে যান। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে সেখানে অবস্থান করেন।
বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি একটি বাসে ওঠেন এবং ৩০০ ফিট এলাকায় অবস্থিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন।