স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এ অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ এর আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সভা। সোমবার(২২ ডিসেম্বর) রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহবায়ক আব্দুর রশিদ ও পরিচালনা করেন সদস্য সচিব জামাল উদ্দিন।
নয়(৯) সদস্যের আহবায়ক কমিটিতে ছিলেন আব্দুর রশিদ , আব্দুল আওয়াল,সাজ্জাদুর রহমান, সফজল মিয়া ,শহীদ ওয়াছির, জামাল আহমেদ, রবিউল আলম, উসমান আহমেদ সবুজ, আব্দুস সালাম।
আহবায়ক কমিটির সকলের সর্বসম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আহবায়ক আব্দুর রশিদ। নতুন কমিটির সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহ , সাধারণ সম্পাদক রায়হান আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামছুল নূর মিয়া’র নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, ওয়াসিম ফাহাদ আহমদ, নাঈম আহমেদ, ফরহাদ আহমেদ প্রমূখ।
উপস্থিত সকলে নবনির্বাচিত কমিটিকে সাধুবাদ ও ফুলের শুভেচ্ছা জানান। নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা জানান খুব শীঘ্রই সবাইকে নিয়ে অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।