সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এইচ এম দবির তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে বদরুল কামালী, সিনিয়র সহসভাপতি সাইদুল হক টিপু, সিনিয়র যুগ্ন সম্পাদক হেলাল মাহমুদ, প্রচার সম্পাদক টিপু সুলতান’কে নির্বাচিত করা হয়েছে। গতকাল(২১ ডিসেম্বর) মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলার রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভায় সংগঠনের আহবায়ক দবির তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন আহমেদের পরিচালনায় মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন,আজিজ আহমেদ, আজিম উদ্দিন ও কাউসার আহমেদসহ অন্যরা।সংগঠনটি আগামী তিন বছরের জন্য গঠন করা হয়।শীগ্রই তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে।পরে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি টানা হয়।