বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। তিনি বলেন,আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।
বুধবার (১৭ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ সময় মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই।
সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ আলোচনা চলছে। সর্বশেষ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান।