দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে দেশের অন্যতম রড উৎপাদনকারী প্রতিষ্ঠান BSRM এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ১০ডিসেম্বর বুধবার দুপুর ১টা ত্রিশ মিনিটে বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে এ সাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বিএসআরএম(BSRM) এর পক্ষে উপস্থিত ছিলেন বিএসআরএম(BSRM) এর ম্যানেজিং ডিরেক্টর এমটি আমেইর আলিহোসাইন,অর্থ পরিচালক জহির তাহেরআলি এবং পরিচালক আব্দুল কাদির জহির। এছাড়াও উপস্থিত ছিলেন বিতোপি এডভারটাইসমেন্ট লিমিটেড এর সারাহ আলী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যানেজার-মিডিয়া সাদমান সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।