বিডিআর হত্যাযজ্ঞ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম উঠে আসায় তাকে পদ থেকে অপসারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সরানোর অনুরোধ জানানো হয়েছে।
তিন আইনজীবী—মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন এবং মো. আতিকুর রহমান—আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।