মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়, বিষয়টি শিবচর থানার ওসি জরিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যরা ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায় শিবচরের এক্সপ্রেস ওয়ের আড়িয়াল খাঁব্রিজের ওপর ভাঙ্গা গামীলেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কাদিলে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।