ইতালির রোমে প্রবাসী নারীদের প্রথম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপিনাত্তরা সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের সভাপতি শাহীন আক্তার রীনা। সাধারণ সম্পাদক আখিঁ সীমা কাওসার এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামনুর নাহার এলির যৌথ পরিচালনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল আলম। তিনি বলেন, প্রবাসে নারীদের নেতৃত্ব আজ সময়ের দাবি। বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ এই উদ্যোগের মাধ্যমে ইতালিস্থ নোয়াখালীর নারীদের যেভাবে ঐক্যবদ্ধ করলো, তা নিঃসন্দেহে দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা তৌহিদ কাদের, তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে প্রবাসী নারীরা নিজেদের অধিকার, নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিচয়কে আরও সুসংহত করতে পারবে। বিশেষ বক্তা বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল, তিনি বলেন, নারীদের হাতে শক্তিশালী নেতৃত্ব দেয়াই ছিল আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি আনোয়ারুল আজিম সিমনে, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির উপদেষ্টা রেজাউল হক মিন্টু, আবুল কালাম খোকন, আইয়ুব আলী। বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোঃ বাহর, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক টিপু, জায়দুল হক সোহেল, সদস্য হারুন উদ্দিন জামাল, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতালির সভাপতি একে আজাদ, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক পিন্টু।
এসময় অতিথিরা বলেন, রোমে এই প্রথম আঞ্চলিক নারী সংগঠন গঠন করে বৃহত্তর নোয়াখালী নারীরা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। সমাজ, কমিউনিটি ও মানবিক কর্মকাণ্ডে নারীরা আরও বড় ভূমিকা রাখবেন- এটাই আমাদের প্রত্যাশা। বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের সভাপতি শাহীন আক্তার রীনা তার বক্তব্যে বলেন, আমরা শুধু নোয়াখালী নয়, পুরো প্রবাসী বাংলাদেশি নারীদের কল্যাণে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য ঐক্য, নিরাপত্তা, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের সঠিক পরিচর্যা।
সাধারণ সম্পাদক আখিঁ সীমা কাওসার বলেন,
এই সংগঠনকে আমরা সকলের জন্য উন্মুক্ত ও সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবো। সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়নে নারীরা অগ্রণী ভূমিকা রাখবেন।
সিনিয়র সহ-সভাপতি নাহিদা হুদা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন- এটি কেবল একটি কমিটি নয়; এটি আমাদের আত্মপরিচয়, ক্ষমতায়ন ও একতার প্রতীক। সাংগঠনিক সম্পাদক প্তৃষা সেন গুপ্ত তিনি নোয়াখালীর ইতিহাস, সংস্কৃতি, বৈশিষ্ট্য ও প্রবাসে কমিউনিটির অবদান নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
নতুন কমিটি ঘোষণা
২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষণা করেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দরা। রোমের বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক উষ্ণ, সম্মানজনক ও ঐক্যের পরিবেশ।
এই অভিষেক অনুষ্ঠান শুধু একটি কমিটি গঠন নয়- প্রবাসে নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠার নতুন মাইলফলক, কমিউনিটিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের দৃষ্টান্ত, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক দায়িত্ববোধের সম্মেলন ।
অভিষেক অনুষ্ঠান শুধু একটি কমিটি নয় – এটি ছিল প্রবাসী বাংলাদেশী নারীদের এগিয়ে যাওয়ার অঙ্গীকার, সমাজকে বদলে দেওয়ার সম্মিলিত প্রতিশ্রুতি এবং নোয়াখালীর ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরার নতুন যাত্রার সূচনা।