প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট’ দেওয়ার নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করার আড়াই ঘণ্টার মধ্যেই ঠিকানা-সংক্রান্ত জটিলতার কারণে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আরব আমিরাত ও মালয়েশিয়ার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দেশে ভোটাররা ঠিকানা দেওয়ার সময় প্রযুক্তিগত কারণে সমস্যায় পড়ছেন, যার ফলে এনরোলমেন্ট প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখা হয়েছে । তবে আগামীকাল শুক্রবার থেকে সংশ্লিষ্ট দেশগুলিতে আবার নতুন করে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে ।
গতকাল (২৬ নভেম্বর) রাত ১২টার পর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ নামে ভোটার নিবন্ধনের অ্যাপটি সারা বিশ্বের প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করা হয়েছিল । প্রবাসীরা এই অ্যাপ ব্যবহার করে নিজেদের ভোটার হিসেব নথিভুক্ত করতে পারবেন এবং প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন ।
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশের নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করে থাকে । এর মধ্যে প্রবাসী ভোটারদের নিবন্ধনসহ ভোট পরিচালনার সমস্ত বিষয় নিশ্চিত করা এটি গুরুত্বপূর্ণ কাজ, এই পদক্ষেপ প্রবাসী ভোটারদের ভোটাধিকারের ব্যাপক সম্প্রসারণ হিসেবে বিশ্লেষিত হচ্ছে, তবে প্রযুক্তিগত কিছু বাধা সমাধানে ইসি কাজ করে যাচ্ছে।