ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সবগুলো—মোট ৬৪ জেলার—পুলিশ সুপারদের (এসপি) দায়িত্বে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলির তালিকাসহ প্রজ্ঞাপন:




এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে লটারির মাধ্যমে প্রতিটি জেলার জন্য এসপি নির্বাচন করা হয়। সূত্র অনুযায়ী, নির্বাচিত কর্মকর্তাদের প্রায় এক-চতুর্থাংশ নতুনভাবে এসপি দায়িত্ব পাচ্ছেন। বাকিরা পূর্বে বিভিন্ন জেলায় দায়িত্বে থাকা কর্মকর্তা, তবে লটারির মাধ্যমে তাদের জেলার অবস্থান বদলে গেছে।
‘‘এদিকে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার পদেও নতুন কর্মকর্তা নিয়োগের কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, লটারিভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় যোগ্য কোনো কর্মকর্তা বঞ্চিত হননি। বুধবার সচিবালয়ে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এমন মন্তব্য করেন।