পর্তুগালের পুলিশ বাহিনী এবং ন্যাশনাল গার্ড তাদের বহরে যুক্ত করেছে ফেরারি ৪৮৮-জিটিবি, পোরসে-৯১১, অডি আর-৮, মাসটেং জিটি সহ বিভিন্ন সুপারকার। গত বেশ কয়েক বছর ধরে মাদক পাচার নেটওয়ার্কের অভিযানে মূলত এই গাড়িগুলো জব্দ করা যা এখন দেশটির পর্তুগিজ পাবলিক সিকিউরিটি পুলিশ বা পিএসপির ভরে যুক্ত হল।
এই বিলাস বহুল যানবাহন গুলি অপরাধীদের তাড়া করার জন্য ব্যবহার করা হবে না। বরং জনগণের জীবন রক্ষায় দ্রুত পরিবহন সহ বিশেষ প্রতিনিধিত্বমূলক মিশন এবং বিভিন্ন শোভাযাত্রায় ব্যবহার করা হচ্ছে।
তাছাড়া এই গাড়িগুলো বিভিন্ন সময়ে তাদের বৈধ মালিক খুঁজে পাওয়া যায়নি। অথবা গাড়িগুলো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের কাজে ব্যবহার করা হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে পর্তুগিজ সংবাদ মাধ্যম জোরনাল ডে নোটিসিয়া (জেএন) অনুসারে একজন মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা এবং পিএসপির ব্যবহৃত একটি গাড়ি আদালতের সিদ্ধান্তে এর আসল মালিককে ফেরত দেওয়া হচ্ছে।
সংবাদ মাধ্যমটি আদালতের বরাত দিয়ে জানায়, গত ২০২৩ সালে জব্দকৃত একটি গাড়ি একটি গাড়ি মাদক পাচারে ব্যবহৃত হয়নি এবং এর মালিকও অপরাধী নয়। সেই সময়কালে গাড়িটির মালিকানা নিয়ে সন্দেহ থাকার জন্য সেটিকে জব্দ করা হয়েছিল।