কাফনের কাপড়ে সড়কে শুয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গাড়ি আটকে দিলেন যুবদলের নেতাকর্মীরা। বহিষ্কৃত নেতা মো. রিমানুল ইসলাম রিমুর পুনর্বহালের দাবিতে পটুয়াখালীতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাজিরহাট বাজার এলাকায় এই ব্যতিক্রমী বিক্ষোভের ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা ধরে তারা রাস্তায় শুয়ে থেকে যান চলাচল বন্ধ করে রাখেন এবং রিজভীর গাড়িকে সামনে এগোতে বাধা দেন।
রুহুল কবির রিজভী ওই সময় পটুয়াখালী যাচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক অসহায় পরিবারের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই যুবদলের একাংশ কাফনের কাপড় পরে সড়কে নামেন এবং বহিষ্কারাদেশ পাওয়া রিমুর পুনর্বহাল দাবি জানান।
দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর একটি ঘটনার জেরে রিমুকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। সে সময় জানানো হয়েছিল, তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তবে তাঁর অনুসারীদের দাবি—রিমুর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, কারণ তিনি দীর্ঘদিন ধরেই দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
স্থানীয় নেতারা জানান, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে রিমু বিএনপির আন্দোলনে সক্রিয়। দক্ষিণাঞ্চলে বিএনপির বহু মিছিল-সমাবেশ, সাংগঠনিক কাজে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
পরিস্থিতি দেখে অবশেষে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আমি মানবিক কাজে এখানে এসেছি, সাংগঠনিক বিষয় দেখতে নয়। তবে আপনারা যে সমস্যা তুলে ধরেছেন, তা আমি শীর্ষ নেতৃত্বকে জানাব এবং বিষয়টি বিবেচনা করা হবে।”
রিজভীর আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক থেকে