তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত আসন্ন সিনেমা ‘জননায়ক’ মুক্তির আগেই বক্স অফিসে নয়, বরং বাণিজ্য জগতে ঝড় তুলেছে। মুক্তির দুই মাস আগেই ছবিটির প্রি-রিলিজ ব্যবসা দাঁড়িয়েছে ৩২৫ কোটি রুপি!
ইন্ডিয়া টু ডে এবং স্যাকনিলক রিপোর্ট অনুযায়ী,
- শুধুমাত্র তামিলনাড়ুর হল স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটির বেশি দামে
- বিদেশি স্বত্ব বিক্রি থেকে এসেছে ৮০ কোটি রুপি
- অডিও রাইটস বিক্রি হয়েছে ৩৫ কোটি রুপিতে
- আর ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার মূল্য ১১০ কোটি রুপি
সব মিলিয়ে ছবিটির মুক্তির আগেই মোট আয় ৩২৫ কোটি রুপি ছাড়িয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এখনও স্যাটেলাইট রাইটস ও কিছু অঞ্চলের ডিল বাকি, ফলে এই অঙ্ক ৪০০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে।
‘জননায়ক’ সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ, প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশনস। ছবিটিতে থালাপতি বিজয়ের সঙ্গে রয়েছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক), প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, মামিতা বাইজু, নারাইন ও প্রিয়ামণি।
সবচেয়ে আলোচিত বিষয় হলো—
👉 ‘জননায়ক’ হতে যাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা! এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে জানা গেছে।
সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি তামিল ও তেলুগু—দুই ভাষায়ই মুক্তি পেতে যাচ্ছে।