নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়া (২৬) কে আটক করা হয়।
রায়পুরা থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানায় তারা।