স্পেনের বার্সেলোনার সান্তাকলোমায় গেল ৩ নভেম্বর (সোমবার) বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন সান্তাকলমার অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সিলেটবাসীর উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সালমান মনছুর। সভায় সভাপতিত্ব করেন আহমেদ আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বার্সেলোনা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব শফিউল আলম শফি, আজমান আলি, মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ওয়াহিদ, নজরুল ইসলাম, তুতিউর রহমান, ফয়সল আহমদ (সভাপতি, ভয়েস অব বার্সেলোনা), শাহেন তালুকদার, লুতফুর রহমান ও এ আর লিটু।
সান্তাকলমা থেকে বক্তব্য দেন রমিজ উদ্দিন, খোরশেদ আলম বাদল, সুমন মোল্লা, যামুনুর রহমান, বক্তিয়ার রহমান ও ফয়েজ আহমদ।

নবগঠিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সালো শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক আবুতাহের অপু, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, ফেরদৌস আহমেদ লস্কর, সাইমুল ইসলাম পারভেজ, সজল রায়, জুনেদ আহমদ, সায়েদ আহমদ, সুহেল আহমদ রুবেল, ফরহাদ মীর রাজন ও মাওলানা দবির তালুকদার।
অর্থ সম্পাদক হয়েছেন মুরাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক। অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সামছুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন জেনার, কামরান আহমদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ সালো, ফেরদৌস আহমেদ লস্কর ও আবুতাহের অপু। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ—আবুল কালাম, ফয়জুর রহমান, আব্দুল হান্নান, আজমান আলী, তারেক আহমদ, মাহবুব আলম, মুজিবুর রহমান ও আবু ফজল সায়েম।
অনুষ্ঠানে উপদেষ্টা আজমান আলীর ঘোষণায় ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ সালো, সাংগঠনিক সম্পাদক আবুতাহের অপু ও অর্থ সম্পাদক মুরাদুল ইসলাম।
নবনিযুক্ত নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত প্রবাসীরা।
সভাপতির বক্তব্যে আহমেদ আমিন বলেন, “আমরা সিলেটবাসী সবসময় ঐক্যবদ্ধ ও শান্তিপ্রিয়। সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য। প্রবাসে নতুন আগতদের সহায়তা করাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য।”
পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।