ভারতের জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’ ফিরছে তার ১৬তম সিজন নিয়ে, আর এবার থাকছে এক বড় চমক। শোয়ের দীর্ঘদিনের মুখ সানি লিওন এবার পাচ্ছেন নতুন সহ-হোস্ট—অভিনেতা করণ কুন্দ্রা। বলিউড বাবলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই জুটি মিলে ভিলার প্রেমের খেলাকে আরও রোমাঞ্চকর করে তুলবেন।
নতুন মৌসুমে সানি ও করণ থাকবেন ‘কুইন অ্যান্ড কিং অব হার্টস’ হিসেবে। তারা প্রতিযোগীদের নিয়ে যাবেন এমন এক ভালোবাসার খেলায়, যেখানে থাকবে আবেগ, প্রতিযোগিতা, সম্পর্কের পরীক্ষা এবং নাটকীয় মোড়।
করণ কুন্দ্রা ছয় বছর পর এমটিভিতে ফিরছেন। তিনি বলেন,
“ছয় বছর পর এমটিভিতে ফেরা আমার জন্য যেন ঘরে ফেরার মতো। ‘স্প্লিটসভিলা’ সবসময়ই একটি বিশেষ জায়গা ধরে রেখেছে। শো-এর অনিশ্চিত, সাহসী এবং রোমাঞ্চকর যাত্রা আমাকে সবসময় টানে। এবার সানি লিওনের সঙ্গে হোস্ট হিসেবে কাজ করা সত্যিই উত্তেজনাপূর্ণ।”
তিনি আরও যোগ করেন,
“দেখার অপেক্ষায় আছি, প্রতিযোগীরা কতটা ঝুঁকি নেয় এবং ভালোবাসার খেলায় কতটা সাহস দেখায়। এই সিজন হবে আরও সাহসী, আরও গতিময় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত।”
ভক্তদের ধারণা, সানি লিওন ও করণ কুন্দ্রার এই নতুন জুটি ‘স্প্লিটসভিলা ১৬’-কে করে তুলবে আরও গ্ল্যামারাস, রোমাঞ্চকর ও আবেগে ভরপুর।