বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্থান পেয়েছেন ‘দ্য মুসলিম ৫০০: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ২০২৬’ তালিকায়। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (RISSC) প্রতিবছরের মতো এবারও এই তালিকা প্রকাশ করেছে।
তালিকায় ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা (Chief Adviser) হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি রয়েছেন ৫০তম স্থানে।
এই বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনের সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশে আরও রয়েছেন—
- – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি
- – জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন
- – আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব
- – তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
- – সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
- – সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান
- – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
২০০৯ সাল থেকে প্রতি বছর রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নাম প্রকাশ করে আসছে ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।
বর্তমানে বিশ্বের প্রায় দুই শত কোটি মুসলমান, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির হলেও তারা সবাই একই উম্মাহর অংশ—বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রতিচ্ছবি।