দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মনে করেন, জীবনে প্রতিটি সম্পর্ক মানুষকে কিছু না কিছু শেখায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সম্পর্কের শিক্ষা নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়— সম্পর্ক তাকে কী শিখিয়েছে? জবাবে তিনি বলেন,
“আমার মনে হয়, সবাই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা বাবা-মা, সন্তান, বন্ধু বা জীবনের পার্টনার— যেই সম্পর্কই হোক না কেন, প্রত্যেকটি নতুন সম্পর্ক আমাদের শেখার নতুন দরজা খুলে দেয়।”
সন্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন,
“আমরা অনেক সময় ভাবি, ছোট শিশুরা কিছু বোঝে না। তাদের প্রাইভেসি বলে কিছু নেই— সবকিছু বাবা-মাকেই জানতে হবে। কিন্তু বিষয়টা আসলে তেমন নয়। আমি শিখেছি, আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা খুব দ্বিপাক্ষিক। এখানে বন্ধুত্ব ও বোঝাপড়ার জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও যোগ করেন,

“আমি যেমন চাই না আমার মেয়ে আমাকে নিয়ন্ত্রণ করুক, তেমনি আমিও তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাই না। অবশ্যই আমি তার ভালোমন্দ দেখব, কিন্তু তার মতামতের গুরুত্বটা দিতেও শিখেছি।”
সাক্ষাৎকারে মিথিলাকে তার স্বামী, ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় সম্পর্কেও প্রশ্ন করা হয়। তবে সে বিষয়ে তিনি মন্তব্য করা থেকে বিরত থাকেন।