ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি মালয়েশিয়ায় উদযাপন করেছেন তার জন্মদিন। গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া ১০ দিনের এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন ছয়জন ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিন পর দেশের বাইরে এমন আনন্দঘন সেলিব্রেশনই ছিল তার জীবনের প্রথম বড় ভ্রমণ পরিকল্পনা।
দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরীমণি জানান, এই সফর তার জীবনে এনে দিয়েছে ভিন্ন রকমের অভিজ্ঞতা। তিনি লিখেছেন—
“যাওয়ার সময় আমরা সবাই ছিলাম দারুণ উত্তেজিত। এই দশ দিনে হাসি, কান্না, আনন্দ আর স্মৃতির মিশেলে নিজেদের নতুনভাবে চিনেছি। সত্যিই অনেক কিছু শেখার মতো সময় ছিল।”
নায়িকা আরও জানান, আজ (১ নভেম্বর) থেকে ধীরে ধীরে তিনি সফরের ছবি ও ভিডিও শেয়ার করবেন ভক্তদের সঙ্গে। কারণ, মালয়েশিয়া সফরের সময় তিনি পুরো সময়টা উপভোগ করতে চেয়েছিলেন, তাই তখন কোনো সিম কার্ডও নেননি এবং সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেননি।
পরীমণি জানান, সফরের বেশিরভাগ ছবি ও ভিডিও ধারণ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু শাওন।
পোস্টে সফরসঙ্গীদের ট্যাগ করে পরীমণি লেখেন,
“আমার জীবনে তোমাদের পাওয়া আনন্দের, ভালোবাসা তোমাদের জন্য।”
এভাবেই মালয়েশিয়ায় জন্মদিন উদযাপন পরীমণির জীবনের এক বিশেষ ও স্মরণীয় অধ্যায় হয়ে উঠেছে।