কোন এক স্নিগ্ধ সন্ধায়,
ছোঁয়া দিয়ে গেলো এক অপরুপ অনুভূতি,
যা ছিলো অনেক কাঙ্খিত
পরিবেশের বিরুদ্ধে,নিয়মের বাইরে,
অনেক চাওয়ার এক অনবদ্য আহবান,থেকো তুমি আরো থেকো হৃদয়ের আঙ্গীনায়।
অনেক অনাকাঙ্খিত ভবিষ্যতের এক অনাবিল প্রতিশ্রুতির অব্যাহত বার্তা নিয়ে ভালোবাসা আর প্রাপ্তির হিসাব হয়না।
কোন এক অজানা সন্ধায়,এক অনাবিল প্রশ্নের সীমান্ত পেরিয়ে যাবার স্বপ্নে বিভোর আমরা।