রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে৷ উষ্ণঅভ্যর্থনা জানানো হয়।
সোমবার স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ) এর ফ্ল্যাগশিপ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এফএও সদর দপ্তরে পৌঁছালে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ।
আরও জানা যায়,ইতোমধ্যে প্রধান উপদেষ্টা রোমে এফএও সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।