জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের কনসেপ্টের উপর ভিত্তি করে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় মুক্তি পেয়েছে ভিন্নধর্মী গান ‘আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল।
গানটির শিল্পী ও সুরকার শিল্পী নিজেই।
এ ব্যাপারে খ্যাতিমান শিল্পী এস ডি রুবেল বলেন, উদীয় প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান এবং কাছের শিষ্য, গান লিখতে সে মন থেকেই চেষ্টা করে। এই গানটি SD Rubel নামক পেইজে মুক্তি দেওয়ার একদিনেই মিলিয়ন ভিউজ অতিক্রম করে। শ্রোতাদের ভালোবাসা দেখে মনে হয়েছে তারা আসলেই সুন্দর কথা ও ভালো সুরের গান শুনতে চায়।
সদ্য মুক্তি পাওয়া গানের গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, মেলোডি কিং খ্যাত স্বপ্নের গায়ক এস ডি রুবেল স্যারের কণ্ঠে এটি আমার লেখা দ্বিতীয় গান, যা আমার জন্য পরম প্রাপ্তি এবং আনন্দের।
জানা যায় যে, অগাস্ট মাসের ১৮ তারিখে SD Rubel Foundation নামক ইউটিউব চ্যানেলে এবং ২২ তারিখে ফেসবুক পেজে গানটি অবমুক্ত করা হলে এ পর্যন্ত প্রায় ২ মিলিয়ন শ্রোতার ভালোবাসায় সিক্ত এ গানটি।এর আগে রুবেল- রাসেল জুটির প্রথম গান আমার একটা তুমি ছিল, এ গানটি শুনে কবিদের কবি নির্মলেন্দু গুণসহ অনেকেই প্রশংসা করেছিলেন।