আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়া সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানিয়েছে, বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ রাজধানীতে অন্তত আটটি মামলার তথ্য পাওয়া গেছে।