রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ এ সম্মিলনে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান বাড়ানো, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা তৈরির উদ্দেশ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে এ আয়োজনের।