সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে বাংলাদেশি লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক আড্ডায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এম জুয়েল এবং সভাপতিত্ব করেন ডা. সাব্বির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
অনুষ্ঠানে সৌদি নাগরিক রাজি ওকাব মোহাম্মদ আল মুতাইরি ছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাজমুল হক, ডা. আব্দুল্লাহ জামাল, মো. ইমরান, মো. রুহুল আমিন, মো. জামাল উদ্দিনসহ বাংলাদেশি কমিউনিটির চিকিৎসক, ইঞ্জিনিয়ার, মার্কেটিং পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের রেমিট্যান্স যোদ্ধারা।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বাস্থ্যসেবা মেম্বারশিপ কার্ড বিতরণ করা হয়।
সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিশেষ সাজসজ্জা দেখা গেছে। এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা সাংস্কৃতিক আড্ডায় অংশ নেন এবং রাস্তায় বিভিন্ন গাড়িতে পতাকা নিয়ে সৌদি নাগরিকদের আনন্দঘন উৎসবে শরিক হতে দেখা যায়।