হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন আটক করেছে ইরান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়।
ইরানের বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট এক বিবৃতিতে জানায়, তাদের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করে।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটির উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অবস্থান শনাক্ত করা।
ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি পারস্য উপসাগরীয় কোনো একটি দেশের উপকূল থেকে উড্ডয়ন করেছিল।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বিপ্লবী গার্ড। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে।
ইরান বৃহস্পতিবার আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।