জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা মো. রুহুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের পতনের প্রেক্ষাপটে একই বছরের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।