রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন এবার ভিন্ন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো একইসঙ্গে স্বামী-স্ত্রী প্রার্থী হয়েছেন। ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা নিয়ে উৎসাহ-আগ্রহ ছড়িয়ে পড়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান (২০২১-২২ সেশন) কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, তার স্ত্রী ইসলামিক স্টাডিজ বিভাগের সানজিদা ইসলাম (২০২১-২২ সেশন) মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে লড়ছেন।
তাদের প্রচারণা ইতোমধ্যেই শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ কেউ মনে করছেন, একসঙ্গে সংসার, পড়াশোনা ও নির্বাচনী দায়িত্ব সামলানো দম্পতির জন্য চ্যালেঞ্জ হলেও এটি নতুন উদাহরণ তৈরি করবে।